Thursday, February 7, 2008

সূচনার প্রহর গুনি


এইতো কয়টা দিন পরে শুরু হবে
আমার পুরানো গল্প নতুন করে,
-আমার আধো মন,
-আধো ভালবাসা,
-তোমার হবে।

ঘন কুয়াশাও তোমায় ঢাকবে না
শেষ বুঝেও আমায় পিছু ডাকবে না;

তবুও............
রাতের চাদরে তারার আলো
ঝুঁকে পড়ে তোমায় দেখবে;

আমি স্বপ্নে বিভোর হবো,
-শুধু তোমায় ছুঁয়ে যাবো
-নিয়ে যাবো তোমায়,
-দূর-বহুদূর......................

আমি ভাসবো জলে, তুমি হাসবে চুপে
আমি জ্বালবো আলো, তুমি গাইবে সুখে,
তুমিই হবে আমার স্বপ্নকুমারী,
আর, স্বপ্নময় আমি হয়ে যাবো স্বপ্নবিলাসী।
তাইতো আজ গহীনে থাকা
অন্ধকার ছায়ারাও হয়ে উঠছে মায়াবী।

নিমিষেই বেদনায় বাস্তবতা
কল্পলোকে হারাবে,
অতঃপর..................
আমার ঘুম ভাঙবে
কাশফুলের মতোন শুভ্র এক স্পর্শে।।

Sunday, February 3, 2008

লজ্জা


সময়ের কাঁটা দুলছে

হচ্ছি আমি দিগম্বর

যতই করিনা জীবন যাপন অনারম্বঢ়

তবুও পথ চলতে

বুঝে শুনে কথা বলতে

ভাবছি মিলছে পূর্নতা

বসুন্ধরার বাস্তবতা

চপ্রাঘাত দিচ্ছে গালে

বুঝেছি তখন জীবন শুধুই

অপ্রাপ্তি আর শুন্যতা।


সময়ের কাঁটা দুলছে

হচ্ছি আমি দিগম্বর

মুছে যাচ্ছে অস্তিত্বের ভয়


লজ্জা!


স্বলাজে লজ্জিত

স্বচকিত চোখে তাকিয়ে রয়।

Saturday, February 2, 2008

ধোঁয়াটে প্রত্যাশা


কুয়াশাছন্ন বিকেল,

খোলা জানালার পাশে

বৃষ্টির দিকে তাকিয়ে তোমার

অশ্রু চোখে ভাসে,

ভালবাসার মধুর স্মৃতি

ব্যাকুল হয়ে আসে।


এই মেঘাছন্ন দিনগুলো

কাঁদায় তোমায় বারে বারে,

চলে যাবার সময় আবার

ভাঙে হৃদয় ছাড়ে নাড়ে,


তোমার কষ্ট আমি বুঝি

কেননা আমিও একাকী

সব হারিয়েও খুঁজছি শুধু

তোমার মতো মায়াবী,


এখন আমি বিশ্বাস করি,

সূর্যালোক কাটিয়ে দেবে

সকল কুয়াশা ধোঁয়াশা,

তুমিও ভীত হবে না আর,

বাঁধতে ভালবাসার নতুন বাসা।।

সপ্নের ছুটি


সবকিছু বদলে যায়,

ফুলে ফুলে জোয়ার লাগে বসন্তের অপেক্ষায়

শীতের কনকনে হাওয়ারও তাই দিক বদলে যায়,

পরাজিত সেই আমিকে পরিবর্তন করে নেই

আবার তারে উঁকি দিতে দেখি অসময়,

সুপ্ত বাসনা কেঁদে ওঠে

বলে ওঠে বারেবার

আমি পরাস্ত তোমার কাছে।


দ্বিধাগ্রস্থ আমি বদলে যাই,

সময়ের কাঁটা প্রতি সরণে বুকে আঁচড় কাটে,

তবুও স্বপ্ন দেখি,

স্বপ্ন- মাঝে মাঝে সরস

মাঝে মাঝে বিরস,

সবচেয়ে সুখকর স্বপ্ন বোধ হয়

স্বপ্নের ছুটি, মৃত্যু আমার

অহেতুক অকারণ।।